রাহুল গান্ধীকে কটূক্তি ভাষায় আক্রমণ করার প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করলো কংগ্রেস
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান: -
কংগ্রেসের সুপ্রিম নেতা রাহুল গান্ধীকে কটূক্তি ভাষায় আক্রমণ করার প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করলো জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস নেতৃত্ব বর্ধমান থানায় এসে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এফ.আই.আর দায়ের করেন। এছাড়া রাজ্যের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানান তারা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশ জুড়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে "ন্যায় যাত্রা" চলছে। আসাম ঘুরে এই ন্যায় যাত্রা যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তখনই টনক নড়ে রাজ্য বিজেপির।
সামনে ২০২৪ এর লোকসভা ভোট, তার আগে বিজেপি রাজনৈতিক ভাবে রাহুল গান্ধীর মোকাবিলা করতে পারছে না। তাই রাজনৈতিক যুদ্ধে পেরে না উঠে কটূক্তি ভাষার আশ্রয় নিচ্ছে বিজেপি নেতারা। বিজেপি সব সময় ধর্ম নিয়ে রাজনীতি করে, রাজনৈতিক যুদ্ধে না পারলে অশ্লীল ভাষা প্রয়োগ করে বিপক্ষ দলের নেতৃত্বে প্রতি। যা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বিজেপি নেতার প্রতি তীব্র ধীক্কার জানানো হচ্ছে বলে দাবী জেলা কংগ্রেসের
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ