মধ্যরাতে নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন বনগাঁ পুরসভার চেয়ে প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য
মধ্যরাতে নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন বনগাঁ পুরসভার চেয়ে প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য ওরফে ডাকু। রাত সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করেন তার শিমুলতলার বাড়ি থেকে।
গ্রেফতার করার পর তাকে বাড়ি থেকে বাইরে বার করলে পরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে শঙ্করবাবুর অনুগামীরা। বাধা দেয় ইডি অধিকারীদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসরে নামলে পরিস্থিতি আরো ঘোরানো হয়ে ওঠে। ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি এবং কাঁচের বোতল ছোড়া হয়। পরিস্থিতি নাগালের বাইরে যেতে থাকলে পরিস্থিতি সামাল দেয়ার জন্য শুরু হয় লাঠিচার্জ। সিআরপিএফ জওয়ানদের লাঠিচার্জের ফলে এলাকায় আরো উত্তেজনার সৃষ্টি হয়।
ধৃত তৃণমূল নেতা ও ২ জন ইডি অফিসারকে নিয়ে কোনওক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় ED-র গাড়ি। পিছনে ED-র আরেকটি গাড়ির কাচ ইট মেরে ভেঙে দেন ধৃত তৃণমূল নেতার অনুগামীরা। কোন রকমে শংকর শংকর আঢ্য গাড়িতে তুলে কলকাতা সিজিও কমপ্লেক্স এর উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে ১৭ ঘণ্টা পর শুক্রবারই (Ration Scam) গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ