Latest News

6/recent/ticker-posts

Ad Code

চেক বাউন্স ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী

চেক বাউন্স ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী

Police


চেক বাউন্স ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত জ্যোতিষীর নাম প্রসাদ রায়, দুর্গাপুরের সেপকো এলাকার বাসিন্দা। পুরুলিয়ার আদ্রার এক রত্ন ব্যবসায়ী মির্জা আলির অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারী বলে জানা গেছে।




গত প্রায় ৫/৬ বছর ধরে ধৃত জ্যোতিষীর সাথে রত্ন -পাথরের ব্যবসা করতেন মির্জা আলি। কলকাতা থেকে রত্ন-পাথর এনে উক্ত জ্যোতিষীকে সরবরাহ করতেন ব্যবসায়ী মির্জা আলি। এই লেনদেনে প্রায় ৪৯ লক্ষ ৪০ হাজার টাকা দেনা হয়েছিল জ্যোতিষীর। নানান টালবাহানায় সেই টাকা দীর্ঘদিন ধরেই দিচ্ছিলেন না প্রসাদ রায়। এমনকি ব্যবসায়ীকে দেওয়া বেশ কয়েকটি চেক ও বাউন্স করে বলে অভিযোগ। 



এর আগেও ওই জ্যোতিষীর বিরূদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল, নিউ টাউনশিপ থানা আধিকারিকের মধ্যস্থতায় টাকা পেয়েছিলেন মির্জা আলি। কিন্তু এবার চেক বাউন্স হতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি এবং জ্যোতিষীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। পরে অবশ্য আদালত থেকে জামিন পেয়ে যায় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code