Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগর শিশুতীর্থে পালিত হলো 'কলকাকলি'

নিগমনগর শিশুতীর্থে পালিত হলো 'কলকাকলি'

নিগমনগর শিশুতীর্থে পালিত হলো 'কলকাকলি'


অনুপম মোদক, নিগমনগর: 
রবিবার দিনহাটা ১ নং ব্লকের নিগমনগর শিশুতীর্থ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিশু বিচিত্রা উৎসব অর্থাৎ শিশুদের নিয়ে "কলকাকলি" অনুষ্ঠান।


অঞ্চল প্রধান কণিকা বর্মন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন । অনুষ্ঠানের সভাপতি অমরেন্দ্র দেবনাথ মহাশয় স্বাগত ভাসন দেন। উপস্থিত ছিলেন স্থানীয় বর্ষীয়ান শিক্ষিকা সুজাতা চক্রবর্তী, অজয় মণ্ডল , শিলাদিত্য রায় ,রাজিব সরকার , সন্তোষ বর্মণ চিত্রশিল্পী উদয় শংকর সাহা , পঙ্কজ নাথ, প্রাক্তন প্রধান শিক্ষক দীপক পাল, শোভন লাল দেব, অমরেন্দ্র দেবনাথ, অজয় সাহা এছাড়াও ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য ও সদস্যারা, এলাকার অন্যান্য বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ।


সকাল ১০ .৩০ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর আগত সকল অতিথিবৃন্দদের সংবর্ধিত করা হয় ।


অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ রায়, তার ক্ষুদ্র আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন সকলের সামনে। এরপর বিদ্যালয়ের বর্তমান ক্ষুদে ছাত্রছাত্রীরা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা সকলের সামনে তুলে ধরে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code