Nisith Pramanik: নিশীথ প্রামাণিক এর হাত ধরে বিজেপিতে যোগদান বংশী বদন বর্মনের দাদার
নিশীথ প্রামাণিক এর হাত ধরে বিজেপিতে যোগদান বংশী বদন বর্মনের দাদা সুদর্শন বর্মন। বুধবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর বাসভবনে একটি যোগদান কর্মসূচির মধ্য দিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের পুটিমারী অঞ্চলের জরাবাড়ি এলাকার ৩৫ টি পরিবার বিজেপিতে যোগদান করে।
তবে এই যোগদানের মধ্যে উল্লেখযোগ্য রাজবংশী জনজাতি আন্দোলনের নেতা তথা তৃণমূল পন্থী গ্রেটার নেতা বংশী বদন বর্মনের দাদা সুদর্শন বর্মন, নিশীথ প্রামাণিক এর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
সুদর্শন বর্মন এবং অন্যান্যদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ