World Cup IND vs NZ: সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড, জানুন ম্যাচের লাইভ আপডেট
- ৬ ওভার শেষে বিনা উইকেটে ৫৮ রান টিম ইন্ডিয়ার। ২২ বলে ৪৫ রান রোহিতের। ১৪ বলে ১১ রান শুভমনের।
- ২৩ বলে ৪৫ রান একাই করলেন রোহিত। বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন অধিনায়ক।
- ষষ্ঠ ওভারে ৫০ পার করল ভারত।
- দাপুটে মেজাজে রোহিত-গিল। গড়বেন কি বড় স্কোর?
- শুরু থেকেই বিধ্বংসী শুভমন-রোহিত, প্রথম ২ ওভারে এল ১৮ রান
- রোহিত শর্মা প্রথম ওভারেই ১০ রান নিয়ে নিলেন রোহিত। তিনি বোল্টকে ২টি চার হাঁকিয়েছেন। ৬ বলে ১০ রান রোহিতের।
২০১৯-এর পুনরাবৃত্তি। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ২০১৯-এ জয়ী হয়েছিল নিউজিল্যান্ড। কাপযুদ্ধ থেকে বিদায় নিয়েছিল ভারত। এবার কি তারই পুনরাবৃত্তি? নাকি জয় দিয়ে চতুর্থ বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছাবে রোহিতের টিম ইন্ডিয়া? সেদিকেই তাঁকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (সি), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ