Dinhata News: দিনে দুপুরে বৃদ্ধা মহিলার বাড়িতে চুরি দিনহাটায়
দিনে দুপুরে বৃদ্ধা মহিলার বাড়িতে চুরি, চাঞ্চল্য খারুভাজে। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে বাড়ির মধ্যে ঢুকে সোনা ও রুপোর জিনিস সহ নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবগঞ্জ থানার খারুভাজ গ্ৰামে।
জানা যাচ্ছে, ওই এলাকার ঊষারানী পাল নামের এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। এদিন সকালে তিনি তার বাড়ির পাশেই চাষের জমিতে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন বাড়িতে এসে দেখেন বাড়ির মূল গেটের তালা ভাঙা। বাড়ির ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা। জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। সেইসঙ্গে আলমারিতে থাকা রুপোর চেন, সোনার কানের দুল ও নগদ প্রায় ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি গিয়েছে।
ঘটনাটি ইতিমধ্যেই পুলিশে জানানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ