CTET Recruitment: শুরু হয়েছে টেটের আবেদন, শীঘ্রই আবেদন করুন
কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষা সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর। Central Teacher Eligibility Test-এ রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন। ইতিমধ্যে পরীক্ষার তারিখও জানিয়ে দিয়েছে বোর্ড।
৩রা নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ২৭শে নভেম্বর পর্যন্ত। ২০২৪-এর ২১শে জানুয়ারি দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ইচ্ছুক পরীক্ষার্থীরা CTET রেজিস্ট্রেশন করে নিতে পারেন এখনই। ctet.nic.in - ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাচ্ছে।
আবেদন প্রক্রিয়া
১. CTET-এর সরকারি ওয়েবসাইট ctet.nic.in.- এ যান।
২. "Apply for CTET Jan 2024"- লিঙ্কে যান ও ক্লিক করুন।
৩. আপনি যদি নতুন প্রার্থী হন, "New Registration" বিকল্পটি বাছুন ও রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করুন।
৪. রেজিস্ট্রেশন সফল হলে, লগ ইনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে CTET আবেদন পত্র পূরণ শুরু করুন। প্রয়োজনীয় তথ্য, যেমন আপনার নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যাদি, শিক্ষাগত যোগ্যতা, ভাষা বিকল্প, পরীক্ষাকেন্দ্রের বিকল্প ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করুন।
৫. নির্দেশিকা মেনে আপনার ফটো ও সইয়ের স্ক্যানড কপি আপলোড করুন।
৬. আবেদন পত্র পূরণ হলে ফি পে করুন।
৭. পেমেন্ট সম্পূর্ণ হলে, আবেদন পত্রটির কপি প্রিন্ট করে নিন আপনার পেমেন্ট রেকর্ডও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ