Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক সওকাত মোল্লার পোস্টারে কালি, অভিযোগ ISF-র দিকে, শুরু রাজনৈতিক চাপানোউতোর

বিধায়ক সওকাত মোল্লার পোস্টারে কালি, অভিযোগ ISF-র দিকে, শুরু রাজনৈতিক চাপানোউতোর 

Soukat molla poster


বাসন্তী:

ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার পোস্টারে কালি। কালি লাগানো এবং ছিঁড়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফের। 


আইএসএফের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পালটা অভিযোগ আইএসএফ নেতার। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।



পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে এমএলএ কাপের জন্য ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার পোস্টার লাগানো গেট তৈরি করে উদ্যোক্তারা। ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ মোড় গুলিতে লাগানো হয়েছে এই প্রচার গেট। বালিগাদা মোড়ে থাকা প্রচার গেটে কে বা কারা রাতের অন্ধকারে কালো পোড়া মবিল সওকাত মোল্লার ব্যানারে দিয়ে দেয়। এমনকি বেশ কিছু জায়গায় ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। 



ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আহছান মোল্লা বলেন পুলিশকে জানিয়েছি। পুলিশ না পারলে আমরা ব্যবস্থা করে দেবো। আইএসএফ নেতা রাইনুর হক বলেন এই কালচার আমাদের নয়। যে বা যারা করেছে পুলিশ তদন্তে করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। 



এই ঘটনা নিয়ে শওকাত মোল্লা বলেন, যারা আজ কালো ছিটিয়েছে আগামীদিন ভাঙড়ের মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে।।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code