Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার ৫০ তম বর্ষ উদযাপন

জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার ৫০ তম বর্ষ উদযাপন

men and women



জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার ৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এদিন জলপাইগুড়ি শহরের সংঘ শ্রী ক্লাবের ময়দান থেকে একটি শোভা যাত্রা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে ।

সংস্থার পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যরা। প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার মহিলা সদস্যরা। এর পাশাপাশি শান্তির বার্তাবহ পায়রা ছেড়ে শান্তির বার্তা প্রদান করা হয়।

এদিন শোভাযাত্রার মাঝে মাঝে বিভিন্ন স্থানে বিভিন্ন নাটক পরিবেশন করেন তারা। জলপাইগুড়ির কলাকুশলী নাট্য সংস্থার পাশাপাশি সৃষ্টি মাইন থিয়েটার, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী, সংকল্প নৃত্যায়ন এর সদস্যরা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ের সংস্থার সদস্য অভিজিৎ বসু জানান আজ জলপাইগুড়ি কলা কুশলী নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ। সারা বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code