Latest News

6/recent/ticker-posts

Ad Code

Terror Attack: বেলজিয়ামে সন্ত্রাসী হামলা! মাঝপথে বন্ধ ইউরোর কোয়ালিফায়ার ম্যাচ

Terror Attack: বেলজিয়ামে সন্ত্রাসী হামলা! মাঝপথে বন্ধ ইউরোর কোয়ালিফায়ার ম্যাচ 

Belgium terror attack


একদিকে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পেড়িয়ে গেছে এক বছর থামার নাম নেই তখন অন্যদিকে ইসরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে এর মাঝেই এবার বেলজিয়ামে চললো গুলি। ইউরো ২০২৪ এর কোয়ালিফায়ারে সুইডেন বনাম বেলজিয়ামের ম্যাচ চলাকালীন হঠাৎই স্টেডিয়ামের কাছে চললো গুলি। স্টেডিয়াম থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ব্রাসেলসে সোমবার গভীর রাতে বন্দুকযুদ্ধ হয়। আর তাতে প্রাণ হারান দুইজন নাগরিক।



এই ঘটনার জেরে নিরাপত্তার কারণে তড়িঘড়ি বাতিল করা হয় বাকি খেলা। হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছে বেলজিয়াম পুলিশ। সুইডেনের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শোকবার্তা জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে।



সোমবার সন্ধ্যায়, বেলজিয়ামের জাতীয় সংকট কেন্দ্র ( Belgium's national crisis centre) সন্ত্রাসী সতর্কতা (terrorist alert) জারি করে। মনে করা হচ্ছে সন্ত্রাসী হামলা। তবে এখনও চূড়ান্ত ভাবে কে, কেন এই হামলা চালালো তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code