Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশকে ধুয়ে দিলো টিম ইন্ডিয়া, বিরাটের কাঁধে ভর করে জয়ের ধারা অব্যাহত

বাংলাদেশকে ধুয়ে দিলো টিম ইন্ডিয়া, বিরাটের কাঁধে ভর করে জয়ের ধারা অব্যাহত 

virat kohli



ওডিআই বিশ্বকাপ 2023-এর 17 তম ম্যাচ ভারত ও বাংলাদেশের মধ্যে এক উত্তেজক ম্যাচ অনুষ্ঠিত হলো আজ। টসে জিতে বাংলাদেশ ব্যাট করবার সিদ্ধান্ত নেয়। আট উইকেটের বিনিময়ে বাংলাদেশ ২৫৬ রান করে। তবে ভারত তার জয়ের রথ এবারো এগিয়ে নিয়ে গেলো ।

ভারতীয় দলকে দারুণ সূচনা এনে দিয়েছে রোহিত শর্মা ও শুভমান গিল জুটি। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিলের জুটি দুর্দান্ত ব্যাটিং দিয়ে ম্যাচের শুরু করে।

ভারতের প্রথম উইকেটের পতন হয়ে ৮৮ রানে। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন রোহিত শর্মা। 40 বলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে 48 রান করেন তিনি। হাসান মাহমুদের বলে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন তিনি।

১৩২ রানের স্কোরে ভারতীয় দলের দ্বিতীয় উইকেটের পতন হয়। ৫৫ বলে ৫৩ রান করে আউট হয়েছেন শুভমান গিল। মেহেদি হাসানের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন মাহমুদউল্লাহ। এরপর বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং শুরু করেন শ্রেয়াস আইয়ার।

১৭৮ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। ২৫ বলে ১৯ রান করে আউট হন শ্রেয়াস আইয়ার। মাহমুদউল্লাহর বলে তাকে ক্যাচ দেন মেহেদি হাসান মিরাজ। এরপর বিরাট কোহলির সঙ্গে ক্রিজে নামেন লোকেশ রাহুল। বিরাটের ঝোড়ো ইনিংসে ভর করে ভার পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। 

লাগাতার জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code