Latest News

6/recent/ticker-posts

Ad Code

জামিন নয়, ১১ই নভেম্বর পর্যন্ত জেল বাকিবুরের

জামিন নয়, ১১ই নভেম্বর পর্যন্ত জেল বাকিবুরের

Bakibur


রেশন দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্যে। গতকালকেই গ্রেফতার হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে আজ হেফাজত শেষে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানকে আদালতে পাঠায় ইডি। আজ ব্যাঙ্কশাল আদালত বাকিবুরের জামিন খারিজ করে আগামী ১১ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইডি চাইলে জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে পারে বলেও নির্দেশ দিয়েছেন।


প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ছাড়াও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও শনিবার তলব করেছে ইডি। 


প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে রাজ্যের বনমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। গতকাল তোলা হয় আদালতে। আদালত মন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দেন। আদালতেই জ্ঞান হারান মন্ত্রী। এরপর নিয়ে যাওয়া হাসপাতালে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code