আবহাওয়ার খবর : থমকে গেছে পূজা প্রস্তুতি, কবে থামবে বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলায়। কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে।
ভারতীয় আবহাওয় দপ্তরের কলকাতা শাখার পক্ষ থেকে আজ এক আবহাওয়া বার্তা জারি করা হয়েছে। কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাচদিনও বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সবকটি জেলা। তবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে (North Bengal) আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা আবহাওয়া দপ্তরের খবর অনুসারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর এবং মালদা জেলায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুত সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইরকম আবহাওয়া থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় । তবে ২৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের(North Bengal) প্রতিটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে কলকাতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
তবে পূজার মুখে এমন বৃষ্টিপাতে ব্যাপক সমস্যায় পড়েছেন মন্ডপ কারিগর এবং মালাকাররা। বৃষ্টিপাতের ফলে থমকে গিয়েছে পূজা প্রস্তুতি। এখন কবে আকাশ পরিষ্কার হয়ে শরতের নীল আকাশ দেখা যাবে, তার অপেক্ষায় বঙ্গবাসী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ