প্রতারণার শিকার ! ভুয়ো অবৈধ নার্সিং সেন্টারে নাম জড়ালো পদ্মশ্রী করিমুল হকের
জলপাইগুড়িতে ভুয়ো অবৈধ নার্সিং সেন্টারে নাম জড়ালো পদ্মশ্রী করিমুল হকের নাম। "ভুল পথে আমাকে নিয়ে গেছে দিশারি নার্সিং সেন্টার" এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ি কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলেন পদ্মশ্রী করিমুল হক।
পদ্মশ্রী করিমুল হক এই ঘটনার তদন্তের দাবি করেন। সত্য উদ্ঘাটন না হলে সমাজ সেবার কাজ থেকে অবসর নেবেন এমনকি নিজের জীবন শেষ করে দেওয়ার কোথাও বলেন তিনি।
প্রসঙ্গত, জেলা স্বাস্থ্য দপ্তরে কোন অনুমতি নেই অথচ জলপাইগুড়ি পান্ডা পারায় চলছে একটি বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টার। এই অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়ায় অভিযান চালায় জলপাইগুড়ির স্বাস্থ্য দপ্তর। অভিযোগ জলপাইগুড়ি এই অবৈধ নার্সিং সেন্টারের একটি শাখা চলত ক্রান্তির পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে।
কার্যত এই ঘটনার পর ভেঙ্গে পড়েছেন পদ্মশ্রী করিমুল হক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ