Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও 

Electric shock jalpaiguri


মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ছেলের। আজ সকালে জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের আরও তিন সদস্য। 



জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা ননিবালা রায়।পাশের ঘরে থাকা মায়ের আর্ত চিৎকার শুনে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। টিঙ্কু বাবুর স্ত্রী ও ছেলে মেয়ে ঘটনার সময় উপস্থিত থাকলেও অল্পের জন্য রক্ষা পান তারা।



জানা গিয়েছে, গতকাল রাতে আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ননীবালা রায়ের বাড়ি। বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান।প্রতিবেশীদের দাবি বিদ্যুৎ দফতরের কর্মীদের ভুলে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা। 



যদিও বিদ্যুৎ দফতরের কর্মীদের দাবি বাড়ির ভেতরের ওয়ারিং এর গন্ডগোলের কারনে এই ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code