Latest News

6/recent/ticker-posts

Ad Code

Engineering Admission: জয়েন্টে না বসেও উচ্চ মাধ্যমিক পাশেই করা যাবে ইঞ্জিনিয়ারিং!

Engineering Admission: জয়েন্ট পাশ না করে উচ্চ মাধ্যমিক পাশেই করা যাবে ইঞ্জিনিয়ারিং!

Engineering Admission



জয়েন্ট পাশ না করে উচ্চ মাধ্যমিক পাশেই করা যাবে ইঞ্জিনিয়ারিং! ইঞ্জিনিয়ারিংয়ে কাউন্সিলিংয়ের পরেও বহু ইঞ্জিনিয়ারিং কলেজে ফাঁকা রয়েছে আসন তাই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিয়ে বড় নির্দেশ দিল উচ্চ শিক্ষা দফতর। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিলেও বিজ্ঞানে দ্বাদশে পাশ পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। পড়ুয়ারা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাবে এখন জয়েন্ট ছাড়াই। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।



উচ্চশিক্ষা দফতরের তরফে আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় না বসলেও বিজ্ঞান বিভাগ নিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণদের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিতে পারবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি। সাধারণত ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় র‌্যাঙ্ক থাকা আগে বাধ্যতামূলক ছিল। কয়েক বছর আগে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) সেই নিয়ম পরিবর্তন করে। তবে রাজ্য সরকারের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলিতে কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হবে বলে উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




প্রসঙ্গত, গত দুই বছর ধরে রাজ্যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে দ্বাদশ উত্তীর্ণদের ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার সুযোগ দিয়ে আসছে রাজ্য সরকার। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা র‌্যাঙ্ক থাকলেও পড়ুয়াদের অনেকেই ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হয়নি। ফলে প্রচুর আসন খালি রয়েছে। তাই আসনগুলি পূরণ করার জন্যই রাজ্য সরকারের এই নির্দেশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code