লোকসভা ভোটের আগে NDA-কে জোর ধাক্কা INDIA-র
সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে NDA জোটকে জোর ধাক্কা দিল INDIA জোট। দেশের ৭ বিধানসভার উপনির্বাচনে কার্যত এনডিএ-কে লড়াইয়ের ঝাঁঝ বুঝিয়ে দিল ইন্ডিয়া। শুক্রবার ৭ বিধানসভার উপ নির্বাচনের ফল ঘোষনায় দেখা যায় মাত্র ৩টিতে জয় পেল বিজেপি। এর মধ্যে ২ আসন ত্রিপুরার। অন্যটি উত্তরাখণ্ডে। বাকি চার আসনেই হেরেছে বিজেপি।
ত্রিপুরা, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা ও বাংলার ৭ আসনে বিধানসভা উপনির্বাচনের ফলে দেখা যায় ত্রিপুরার দুইটি আসনে ও উত্তরাখণ্ডের একটি আসন জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, খোদ যোগী রাজ্যে হেরেছে বিজেপি। পাশাপাশি, ঝাড়খণ্ড, কেরালা, বাংলায় হার হয়েছে বিজেপি প্রার্থীদের।
উপনির্বাচনের ফলাফলে বিরোধীরা তাদের শক্তি দেখিয়েছে। লোকসভা ভোটের আগে এই উপনির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোটকে অনেকটাই উত্সাহ যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী বিজেপি বিরোধী দলগুলি একজোট হয়ে আগামী লোকসভায় লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। নয়া জোটের ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে। জোটের নাম রাখা হয়েছে ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী-সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা বরাবরই বলে আসছেন, বিরোধী ভোটে একজোট হলে বিজেপির ভোটে জেতা অসম্ভব। কার্যত উপনির্বাচনে তা কি প্রমাণ করে ফেললো ইন্ডিয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ