Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাকাতির ছক বাঞ্চাল করে বড়ো-সাফল্য জেলা পুলিশের

বড়ো-সড়ো সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের

Bankura news



ডাকাতির ছক বাঞ্চাল করে বড়ো-সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আরামবাগ-বিষ্ণুপুর রোডে নারায়ণী ফিলিং স্টেশনের বিপরীতে একটি অভিযান চালায়।অতি নিপুনতার সাথে অভিযান চালিয়ে,ডাকাতির উদ্দেশ্যে জড়ো হাওয়া ১৩ জন সদস্যের একটি ডাকাতের দলকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। 



পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ডাকাত দলের ১৩ জনের মধ্যে ১১ জন মুর্শিদাবাদের বাসিন্দা, বাকি দুজন বিহারের বাসিন্দা।



ধৃতদের কাছ থেকে একটি সাদা স্কর্পিও,একটি ভারী পণ্যবাহী ট্রাক এবং ৫ টি কার্তুজসহ দুটি ওয়ান শর্ট পাইপ গান বাজেয়াপ্ত করে বিষ্ণুপুর থানার পুলিশ। 


বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে ,জেলা পুলিশ সূত্রে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code