Latest News

6/recent/ticker-posts

Ad Code

World Book of Star Recrods: বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জী

বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জী

Banga gourav samman



World Book of Star Recrods থেকে বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত হলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জী। আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তাজ সিটি সেন্টারে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হল তাঁকে। 



সংবাদ একলব্যের বিগত দিনের নিউজে চোখ রাখলেই আপনি দেখতে পাবেন একাধিক সমাজসেবা মূলক কাজে বারেবারে এগিয়ে এসেছিলেন সুমন চ্যাটার্জী। কখনও গরীব অসহায় মানুষদের সহযোগিতা কখনও রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো থেকে একাধিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সুমন চ্যাটার্জী। তাঁর এই মহানুভবতাকে সম্মান জানিয়ে আজ বঙ্গগৌরব সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। 




বিশিষ্ট এই সমাজসেবক সুমন চ্যাটার্জীর বাড়ি শিলিগুড়িতে। ফোনে বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই সম্মান পেয়ে খুশি‌। ভগবানের কৃপা, সকলের আশির্বাদ ও ভালোবাসায় আজ এই সম্মান আমি পেয়েছি। আগামীদিনে আরও ভালোভাবে মানুষের পাশে থাকবো বলে আশাবাদী। 



এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রদয় ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্র কুমার বোস, প্রদীপ ঘোষ। এছাড়াও আরও একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code