Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Education: এবার শিক্ষাকর্মীদের বাধ্যতামূলক গ্রামে পাঁচ বছর চাকরি !

WB Education:  এবার শিক্ষাকর্মীদের বাধ্যতামূলক গ্রামে পাঁচ বছর চাকরি ! 

WB Education




স্বাস্থ্য হোক বা শিক্ষা চিরকালই অবহেলিত থেকে গ্রামাঞ্চল গুলি। তাই বিশেষ করে স্বাস্থ্যের মতন জরুরি বিষয়ে যে কোন সরকারী চিকিৎসককেই গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে হয় । কমকরে ৫ বছর গ্রামীন এলাকায় চিকিৎসককে পরিষেবা দিতে হয়।



এদিকে শিক্ষা ক্ষেত্রেও গ্রামীন এলাকা গুলোর শোচনীয় অবস্থা। উৎসশ্রী প্রকল্পে গ্রাম ছেড়ে শহরের বিদ্যালয়গুলিতে বদলি নেওয়ার হিড়িক পড়ে গিয়েছিলো । ফলে গ্রামীন বিদ্যালয় গুলি শিক্ষক শূন্যতায় ভুগছে। যার আরও একটা বড় কারন শিক্ষক নিয়োগ না হওয়া।



সব মিলিয়ে গ্রামীন বিদ্যালয়গুলির তথা গ্রামীন শিক্ষা ব্যবস্থা চরম সঙ্কটের মুখে। আর একথা বুঝতে পেরেই এবার জাতীয় শিক্ষানীতির আদলে গড়া রাজ্যের শিক্ষানীতিতে চিকিৎসকদের মত শিক্ষকদেরও গ্রামাঞ্চলের স্কুলে বাধ্যতামূলক শিক্ষকতা করতে হবে এমন নিয়ম আনতে চলেছে।



রাজ্যে যে সমস্ত নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে পাঁচ বছর গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকতা করতে হবে। মূলত গ্রামাঞ্চল ও শহরের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য এই নয়া নীতি তৈরির কথা ভেবেছে রাজ্য। রাজ্যের তরফে তৈরি করা শিক্ষানীতিতে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code