Rahul Gandhi News : সংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী
মোদী পদবী মামলায় সুপ্রিম স্বস্তির পর এবার সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। মঙ্গলবার থেকে সংসদে শুরু হচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। তার আগেই সংসদে ফিরতে চলেছেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। লোকসভার সচিবালয় থেকে এই খবর জানা গেছে।
২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে রাহুল বলেছিলেন, 'কেন সব চোরের পদবি মোদি হয় ?' এই মন্তব্যের জেরে মামলা হয় আদালতে। সেই মামলায় নিম্ন আদালত ২ বছরের জেলের নির্দেশ দেয়। খারিজ হয় সংসদ পদও। সুরাত আদালত নিম্ন আদালতের রায়কেই বহাল রাখে। সুপ্রিমকোর্টে বড় স্বস্তি পায় রাহুল।
সুরাত আদালত এর রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট। এরপর এবার সাংসদ পদও ফিরে পেলেন রাহুল গান্ধী। সংসদে পা রাখার খবর পেয়ে উৎসবের মেজাজে মেতেছেন কংগ্রেস কর্মীরা। দিল্লির ১০ নম্বর জনপথে, সনিয়া গাঁধীর বাসভবনের বাইরে রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রঙিন পোশাকে সেজে চলছে নাচ-গান, লাড্ডু বিলি। রাহুলের প্রত্যাবর্তনের খবরে রীতিমতো হইহই পড়ে গিয়েছে কংগ্রেস দফতরে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ