Dinhata News: বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা দিনহাটায়
দিনহাটা
বড় শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা অনিমেষ বর্মনের বাড়ি ভাঙচুর কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বুধবার সকালে। জানা গিয়েছে দিনহাটা দুই নাম্বার ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া ঘাটপাড়ের অন্যতম বিজেপি নেতৃত্ব অনিমেষ বর্মনের বাড়িতে মঙ্গলবার রাত আনুমানিক দেরটা নাগাদ কতিপয় কিছু দুষ্কৃতি হামলা চালায়। সে সময় অনিমেষ বাবু বাড়িতে ছিলেন না। তবে তিনি অভিযোগ করে বলেন যারা হামলা চালিয়েছেন তারা সকলেই তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বুধবার সকাল এগারোটা নাগাদ অনিমেষ বাবুর মা বুলবুলি বর্মন বলেন অতর্কিত এই আক্রমণ হয়, সেই সময় আমার ছেলের বউ ও ছোট্ট শিশু বাড়িতে ছিল। বুলবুলি বর্মন আরও গুরুতর অভিযোগ করে বলেন আক্রমণকারীরা গুলি করার কথা বলছিল পাশপাশি অনিমেষ বাবুর বক্তব্য তাকে খুন করার চক্রান্ত করে তার বাড়িতে হামলা চালানো হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ, এবং পুরো গাজটিনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ