বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার তার সহযোগী, ১০দিনের জেল হেফাজত
মহম্মদবাজার ব্লকের সারেন্ডা গ্রামে দিলীপ মাহারা খুনে দিলীপের সহযোগী প্রদীপ মাহারাকে গ্রেপ্তার করেছে মহম্মদবাজার থানার পুলিশ । দিলীপ ছাদে টিন পিটানোর কাজ করতো । প্রদীপ সহকারী হিসাবে কাজ করতো । শুক্রবার সাত জুলাই সিউড়ি স্পেশাল আদালতে তোলা হলে ধৃতকে দশদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক।
স্পেশাল এপিপি তপন গোস্বামী বলেন, "পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । তদন্ত চলছে ।" যদিও প্রদীপ মাহারা বলেন, "আমি ওর (দিলীপ মাহারা) কাজ করতাম বলে পুলিশ আমাকে আটক করেছে । একসঙ্গে হাট গিয়েছিলাম তারপর বিজেপির জগন্নাথ মাহারা, মেঘনাদ মাহারা,সুখেন দাস দিলীপকে প্রচারের জন্য ডেকে নিয়ে চলে যায় । সেইকথা দিলীপের বাড়ীতে বলেছি ।"
প্রসঙ্গত উল্লেখ্য, ছয় জুলাই ভোরে সারেনডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুলুপুকুরের ধার থেকে মহম্মদবাজার বি মন্ডলের হিংলো গ্রামপঞ্চায়েতের ২২৪ নং বুথের বিজেপি সহসভাপতি দিলীপ মাহারার (৪৮) মৃতদেহ উদ্ধার হয় । বাড়ী সারেন্ডা গ্রামে । দিলীপের স্ত্রী ছবি মাহারা পালান সংসদ থেকে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে । ঘটনা ঘিরে রনক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা । পুলিশকে ঘিরে চলেছিল বিক্ষোভ । ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছিল পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । দুপুরে পুলিশ কুকুর তদন্তে আসে । তারপর প্রদীপ মাহারাকে আটক করেছিল মহম্মদবাজার থানার পুলিশ ।
ঘটনার তদন্তের দাবিতে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহম্মদবাজারে ষাটনং জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ