দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় ডিসিআরসি স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
৮ই জুলাই রাজ্যে হয়েছে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। জায়গায় জায়গায় অশান্তি, ভোটলুট, ছাপ্পার খবর সামনে আসে। এরপর সোমবার রাজ্যের ৬৯৭টি পুনর্নির্বাচন। এদিকে কোচবিহার জেলার দিনহাটা দুই নং স্ট্রং রুম কড়আ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়।
শনিবার ভোর রাত পর্যন্ত একের পর এক ব্যালট বাক্স এসে পৌঁছায়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের DCRC তে। রবিবার বিকেলের পর থেকে দেখা যায় সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের DCRC সেন্টারের সামনে , কেন্দ্রীয় বাহিনীর প্রহরায়। স্ট্রং রুম মুড়ে ফেলেছে তারা।
আগামী ১১ই জুলাই মঙ্গলবার , পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের পঞ্চায়েত কার দখলে তা জানা যাবে সেদিনেই। আর ভোট বাক্স ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকের স্ট্রং রুম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ