ED-র পর এবার CBI-র নজরে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ!
কয়েকদিন আগেই ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব করেছিল ইডি। শুক্রবার, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে। সূত্রের খবর ফের ৫ই জুলাই ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে সায়নী ঘোষকে। কিন্তু তার আগে সিবিআইয়ের নজরে সায়নী।
সূত্রের দাবি, কুন্তল ঘোষকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সায়নী। চেনেন কি না...কতটা কিরকম পরিচিতি....এমনকি কুন্তলের সাধারণ সম্পাদক হওয়া নিয়েও নাকি প্রশ্ন করা হয়েছে। সাথে ফ্ল্যাট কেনা সংক্রান্ত সহ একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লোন সংক্রান্ত বিষয় থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় পর্যন্ত জিজ্ঞাসা করেছে ইডি।
ED-সূত্রে দাবি, তাদের স্ক্যানারে রয়েছে সায়নী ঘোষের গল্ফগ্রিনের ২টো ফ্ল্যাট। ২টো ফ্ল্যাটই ২০২০-২১ সালে কেনা হয়েছে।একটি ফ্ল্যাটের দাম ৩৫ লক্ষ টাকা। এই ফ্ল্যাটটি সায়নীর মায়ের নামে কেনা। অপর ফ্ল্যাটটির দাম ৮০ লক্ষ টাকা। এই ফ্ল্যাটটি কেনা হয় সায়নীর নামে।
সিবিআই সূত্রের দাবি, তাপস মণ্ডলের বয়ানে প্রথম উঠে এসেছিল সায়নী ঘোষের নাম। সম্প্রতি তাপস মণ্ডলকেও এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ