খুনের ঘটনার পুনঃনির্মাণ পুলিশের, CBI তদন্তের দাবীতে অনড় প্রশান্তের মা
দিনহাটা: দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার খুনের কিনারা করলো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার কয়েকদিন পরেই পুলিশ গ্রেপ্তার করে এই ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পা মোদককে। আর তারপরেই তাকে জেরা করে সমস্ত ঘটনা পুনরুদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। আর বাপ্পা মোদকের সেই জবানবন্দীর ভিত্তিতেই আজ সোমবার দুপুরে দিনহাটা শিমুলতলায় সেই বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে গিয়ে সেই খুনের ঘটনার পুনঃনির্মাণ করল দিনহাটা থানার পুলিশ।
উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার সহ পুলিশের একাধিক পদস্থ আধিকারিক।
এদিন ঘটনার পুনঃ নির্মাণের সময় ঘটনার সময়কার বিবরণ পুলিশের সামনে তুলে ধরার পাশাপাশি অভিযুক্ত বাপ্পা মোদক স্পষ্ট দিয়ে জানিয়ে দেয় সেখানে সেদিন কে কে ছিল এবং সেদিন কি হয়েছিল এবং সে আরো জানায় ২রা জুন খুনের দিনের ৩ দিন আগে থেকে সে ওই বাড়িতে ছিল।
গতকাল সাংবাদিক বৈঠকে দিনহাটার শুট আউটে মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া হত্যাকাণ্ডে কোনরকম রাজনৈতিক কারণ নেই এমনটাই জানিয়েছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ । তবে প্রশান্তের মা সুচিত্রা রায় বসুনিয়া আজও এই ঘটনা রাজনৈতিক কারনে বলেই দাবী করেন। পাশাপাশি CBI তদন্তের দাবীতে অনড় তিনি।
আজ প্রশান্ত রায় বসুনিয়ার মা বাপ্পা মোদককে চিনতে সম্পূর্ণ অস্বীকার করে এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে প্রশান্তর মা সুচিত্রা রায় বসুনিয়া জানান ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত তাই বাড়িতে অনেকেই আসে, সেজন্য তিনি সকলকে চেনেন না।
সাংবাদিকদের সামনে তিনি আরো জানান ছেলের খুনের ঘটনায় তিনি যে ১২ জনের নামে অভিযোগ করেছেন সেই ১২ জন কেও সম্পূর্ণরূপে চেনেন না তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ