Latest News

6/recent/ticker-posts

Ad Code

ISRO : সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি ISRO-এর

ISRO : সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি ISRO-এর

ISRO PSLV-C56


সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি ISRO-এর। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ DS-SAR-সহ সাতটি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার PSLV C56 রকেট। সকাল সাড়ে ৬টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে পাড়ি দেয় PSLV C56।



PSLV-C56-রকেটের উপগ্রহ নিয়ে সফল উৎক্ষেপণের পর সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান ISRO-র প্রধান এস সোমনাথ। এক নয়া অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, গত বছর এপ্রিল মাসে উৎক্ষেপণ হওয়া PSLV-C55 TeLEOS-2 মিশনের এটি ফলোআপ হলেও, আজকের অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা PSLV-C56-রকেটের চতুর্থ ধাপ নিম্ন কক্ষপথে স্থাপনের চেষ্টা করবেন।



সিঙ্গাপুর সরকারের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি এবং ST ইঞ্জিনিয়ারিং যৌথ উদ্যোগে তৈরি করা DA-SAR উপগ্রহটি নিরক্ষীয় কক্ষপথের কাছাকাছি ৫৩৫ কিমি উচ্চতায় ও ৫ ডিগ্রি বাঁকে নামানো হবে। ইজরায়েল এ্যারস্পেস ইন্ডাস্ট্রিজএর তৈরি করা এই উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের বিভিন্ন সংস্থার উপগ্রহ চিত্রের প্রয়োজন মেটাতে কাজে লাগবে। যার মাধ্যমে দিন-রাতের আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ১ মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code