তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে নুসরাত জাহানের জনসভা ও রোড শো
আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জী:
৮ই জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বুধবার বিকালে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা নুসরাত জাহানের জনসভা ও একটি রোড শো করেন।
এদিন প্রথমে তিনি বারাবনি বিধানসভার জামগ্রাম,খোঁড়াবড়, মদনপুর, অঞ্চলে জনসভা এবং তারপর দমোহানি লাইব্রেরি থেকে বারাবনি বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন। কর্মী সমর্থকদের ভিড় দেখার মত ছিলো।
সাংসদ নুসরাত জাহান জানান ভোট দেবার আগে একবার ভাবুন কে আপনার পাশে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষ কে সুবিধা দিচ্ছে। এত উন্নয়ন আজ পর্যন্ত মানুষ দেখতে পায়নি।
তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃর্ণমুল কংগ্রেস প্রার্থীরা সহ বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক তৃর্ণমুল কংগ্রেস সভাপতি অসিত সিংহ সহ আরো অনেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ