নির্বাচনের মুখে সাহেবগঞ্জ ৭/৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে যোগ কংগ্রেস প্রার্থীর, উপস্থিত মন্ত্রী
সাহেবগঞ্জ
নির্বাচনের মুখে সাহেবগঞ্জ ৭/৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে যোগ কংগ্রেস প্রার্থীর, উপস্থিত মন্ত্রী। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সংশ্লিষ্ট বুথের কংগ্রেস প্রার্থী রেবেকা খাতুন বিবি পঞ্চায়েত ভোটের দুই দিন আগেই সপরিবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহের হাত ধরে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
কংগ্রেস প্রার্থীর শ্বশুর আমির হোসেন বলেন আমাদের সঙ্গে লোকজন ছিল সেই কারণেই আমরা সংশ্লিষ্ট বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোজাফফর রহমানের বিরুদ্ধে কংগ্রেস দলের হয়ে প্রার্থী দিয়েছিলাম এবং প্রার্থী হয়েছিল আমার বৌমা।
তিনি জানান, তবে বর্তমানে আমাদের সঙ্গে লোকজন নেই এবং সবাই তৃণমূল কংগ্রেসের দিকে যোগ দিয়েছে তাই আমরা আমাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ আমার বৌমা সহ সপরিবারে মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের যোগদান করলাম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ