ফের উত্তপ্ত দিনহাটা, চলল গুলি, গুলিবিদ্ধ ৩ বিজেপি কর্মী, আহত ১
আবারো উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার বামনহাট ২নং অঞ্চলের কালমাটি ১০১ নাম্বার বুথ। গুলিবিদ্ধ ৩জন বিজেপি কর্মী আহত ১ জন।
পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র হাতে গোনা কিছুটা সময় বাকি। এরই মাঝে পরপর বোমাবাজি ও গুলি চলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি ১০১ নাম্বার বুথ। পরপর বোমা বিস্ফোরণ এবং গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রচার শেষে প্রার্থীর বাড়ির বাইরে বসে ছিলেন ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং আচমকাই তাদের উপর চড়াও হয়। ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চারজন আহত হয়েছেন। চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।
বিজেপি কর্মী পীযুষ বর্মন বলেন আমাদের তিন বিজেপি কর্মী মিলন বর্মন, চন্দ্র বর্মন,অর্জুন বর্মন গুলিবিদ্ধ হয়েছেন এবং হিরো বর্মন নামের একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। তারা দ্রুত ৪ জনকেই উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য। তার পর স্থানান্তরিত করা হয় দিনহাটা মহাকুমা হাসপাতালে।এই ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা এবং তুলে দেয় পুলিশের হাতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ