Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Coochbehar news


নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপি পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 



স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত পোলিং এজেন্ট মাধব বিশ্বাস বুথ কেন্দ্রে ঢুকতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তারপরে উত্তেজনা ছড়ালে তাকে গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছে বিজেপির প্রার্থীও। 



বিজেপি প্রার্থী মায়া বর্মন সরকার বলেন, ফলিমারী ৩৮ নম্বর বুথে পোলিং এজেন্ট নিয়ে মূলত সমস্যা তৈরি হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে তারা পোলিং এজেন্টকে দরজার সামনে নিয়ে যায় এবং তৎক্ষণাৎ একটি আওয়াজ হয়, সম্ভবত সেটি গুলির আওয়াজ। সেখানেই লুটিয়ে পড়ে তার পোলিং এজেন্ট মাধব বিশ্বাস। 



ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এলাকা থমথমে। এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ এই ঘটনা ঘটে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code