আরবেও কাজ করবে ভারতের UPI, হল চুক্তি স্বাক্ষর
এবার আরবের সাথে মউ চুক্তি স্বাক্ষর করলো ভারত। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) সঙ্গে ঐতিহাসিক চুক্তি করল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সেন্ট্রাল ব্যাংক। এবার আরবেও কাজ করবে ভারতের UPI।
প্রসঙ্গত কয়েকদিন আগেই ফ্রান্সের সাথে এই চুক্তি করেছে ভারত। এখন ফ্রান্সেও ব্যবহার করা যাবে ভারতীয় ইউপিআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষনা দিয়েছিলেন।
শনিবার সৌদি আরব পৌঁছে প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনার পরেই রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে মউ স্বাক্ষর করেন সংযুক্ত আরব আমিরশাহীর সেন্ট্রাল ব্যাংকের প্রধান। কবে থেকে লেনদেনের নয়া ব্যবস্থা চালু হবে, তা অবশ্য জানা যায়নি।
জানা গিয়েছে, ভারতের ইউপিআই ও আরবের আইপিপিকে লিংক করে দেওয়া হবে। শুধু অনলাইন লেনদেনই নয়, দুই দেশের ক্রেডিট কার্ডও একইসঙ্গে ব্যবহার করা যাবে। ভারতীয় রুপি আর আরবের দিরহাম যেন সীমানার গণ্ডি পেরিয়ে পাঠিয়ে দেওয়া যায়, তার জন্য নতুন সিস্টেম তৈরি করা হবে দুই দেশে। সাধারণ মানুষের পাশাপাশি নয়া ব্যবস্থায় উপকৃত হবেন ব্যবসায়ীরাও। বিদেশের মাটিতে বিনিয়োগ করা থেকে শুরু করে ব্যবসাকে ছড়িয়ে দেওয়া-সব কাজেই গতি আনবে নয়া সিস্টেম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ