গননা কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই করে পালাবার সময় আটক এক মহিলা
বর্ধমানের জামালপুরে ভোট গননা কেন্দ্র থেকে ব্যালট বক্স চুরির চেষ্টায় আটক এক মহিলা। পঞ্চায়েতের ভোট বাক্স গণনা চলার সময় হঠাৎই এক মহিলা দুবান্ডিল ব্যালট ছিনতাই করে দৌড়ে পালায় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং মহিলা পুলিশ তাকে আটক করে।
তল্লাশি চালিয়ে দু বান্ডিল ব্যালট পেপার উদ্ধার করে। পরে জামালপুর থানার পুলিশ তাকে আটক করে। মহিলার নাম রুকসোনা মল্লিক। জামালপুরের পাঁচড়া এলাকার বাসিন্দা, তিনি তৃণমূলের এজেন্ট বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ