দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ রোধ ও আন্তর্জাতিক নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
দক্ষিণ দিনাজপুর:
দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে অনুষ্ঠিত হলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বাল্যবিবাহ রোধ, আন্তর্জাতিক নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ডি এল এস আর সেক্রেটারি শ্রীমতি সঞ্চিতা চ্যাটার্জি, নীহার রায় ,জেলায় এডভোকেট, অর্পিতা লাহিড়ী, সহ বিশিষ্ট গুণীজনেরা।
এছাড়া উপস্থিত ছিলেন হিলি এলাকার নারী ও শিশু প্রতিরোধ বিষয়ক সংগঠনগুলি । মূলত এখানে হিলি সীমান্তের আন্তর্জাতিক নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক বিস্তারিত আলোচনা হয় এর পাশাপাশি বাল্যবিবাহ রোধ বিষয়ে স্থানীয় নারী ও বাসিন্দাদের নিয়ে আলোচনা হয়। শুধু তাই নয় প্রশ্নোত্তর পর্ব চলে এই কর্মশালায় ।
যেখানে একাধিক বিষয়,ও সমস্যার কথা শুনে সমাধানের ক্ষেত্রে ইতিবাচক পথ প্রদর্শন করেন এবং ভবিষ্যতে জেলা আইনি পরিসভার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হিলি এলাকার নির্যাতিত নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ের কাজ করা সংগঠনগুলি এবং এত এলাকার নারী ও শিশুদের আইনি পরিষেবা পেতে ব্যাপক সুবিধা হবে বলেও তারা জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ