Weather News : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা, জানুন আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। নিচু এলাকায় রয়েছে বন্যার আশঙ্কা ।
তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে- এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই পাঁচটি জেলার বাকি অংশগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের যে তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে- কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই তিন জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শনিবার ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রবিবার ২ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে যেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের মত পার্বত্য এলাকার জেলাগুলিতে।
ভারী বৃষ্টির কারনে জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো উত্তরবঙ্গের বড় নদীগুলিতে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ