Dinhata News: মনোনয়ন স্ক্রুটিনির দিন রণক্ষেত্র দিনহাটার সাহেবগঞ্জ
আজ মনোনয়ন স্ক্রুটিনির দিন। আর আজই দিনহাটা দুই নং ব্লক বিডিও অফিস সাহেবগঞ্জ রণক্ষেত্রের চেহারা নিল। একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিজেপি প্রার্থীদের নমিনেশন স্ক্রুটিনিতে বাঁধার অভিযোগ। মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কোচবিহার জেলার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Nishit Pramanik) পুনরায় কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় প্রার্থীদের মনোনয়নপত্র স্ক্রুটিনির দাবি তুলেছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানাবেন তিনি। দুই বিজেপি প্রার্থীর অভিযোগ তাঁদের মারধোর করে, তাঁদের পিছনে তাড়া করেছে তৃণমূলের কর্মীরা। কোনোমতেই প্রানে বেঁচে পালিয়ে এসেছেন তাঁরা।
অন্যদিকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের দাবি, তৃণমূলের কেউ এরকম করেনি। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাইরে থেকে লোক নিয়ে এসে এরকম গুন্ডামি করছে। ১৫০ র বেশি মনোনয়ন জমা করতে পারেনি তারা। ভালো মতোই চলছিল মনোয়ন দাখিল শেষের দিকে এসে গুন্ডামি করলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে বড় গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আর কেউ নেই।
দেখুন ভিডিও
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ