Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু



জলপাইগুড়ি:

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি- ফালাকাটা জাতীয় সড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকায়।

কোচবিহার জেলার ফুলবাড়ীর বাসিন্দা মৃত ব্যক্তির নাম বসন্ত বর্মন। এদিন সকালে তার আত্মীয় ধূপগুড়ি ব্লকের হবিলের ডাঙ্গা এলাকার বাসিন্দা কমল রায়ের বাড়িতে আসেন। এরপর কমল রায় সহ ধূপগুড়িতে যান ডাক্তার দেখাতে।

ধূপগুড়ি থেকে ফিরে কমল রায়ের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সারেন। রৌদ্র থাকায় কমল রায় সন্ধ্যায় বাড়ি ফেরার অনুরোধ করলেও সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেড়িয়ে যান বসন্ত বর্মন। এরপর ওভারব্রিজ সংলগ্ন এলাকায় তাকে একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ধূপগুড়ি থানা ও ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code