বাঁদরের আতঙ্কে আতঙ্কিত ! প্রায় ৪০ থেকে ৪৫জন মানুষ আক্রান্ত
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :
গত দুই সপ্তাহ থেকে একটি বাঁদর বড়িরা গ্রামে তান্ডব চালাচ্ছে এবং ওই বাঁদরের হাতে আক্রান্ত হয়েছে গ্রামের প্রায় ৪০থেকে ৪৫জন মানুষ।
বৃহস্পতিবার ওই বাঁদরটি বড়িরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরি নামক ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন ওই পরিবারের মানুষেরা সাহসিকতার সাথে তাদের ঘরের দরজা বন্ধ করে বাঁদরটিকে বন্দি করে রাখে।
খবর দেওয়া হয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের সাথে বনদপ্তরকে কিন্তু ঘটনাস্থলে বনদপ্তর ওই বাঁদরটিকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষের অভিযোগ যে বাঁদরটিকে বন্দি করা হলেও এখনো পর্যন্ত বনদপ্তর এসে পৌঁছায়নি ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে।
রাত্রি প্রায় ১০টা পর্যন্ত বনোদপ্তর না পৌঁছানোতে স্থানীয় ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লালন মেহেরা ও গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চৌরাঙ্গি ফাঁড়িতে পৌঁছে বিষয়টি নিয়ে কথা বলেন পুলিশের সাথে।
কাউন্সিলার লালন মেহেরা বলেন পুলিশের ভূমিকা যথেষ্ট ভালো এবং পুলিশের পক্ষ থেকেও বনদফতরকে ফোন করা হয়েছে বলে বলেন। এখানে গাফিলতির অভিযোগ বনোদফতরের বলে বলেন স্থানীয় কউন্সিলার।
তবে অবশেষে প্রায় ১২ঘন্টা পর অর্থাৎ শুক্রবার সকালে বন দপ্তরের কর্মীরা ওই বাঁদর টিকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর। উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ