Latest News

6/recent/ticker-posts

Ad Code

রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণায় আমেরিকায় পাড়ি দিতে চলেছে ময়নাগুড়ির সুরঞ্জনা

রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণায় আমেরিকায় পাড়ি দিতে চলেছে ময়নাগুড়ির সুরঞ্জনা


suranjana
বাবা মায়ের সাথে সুরঞ্জনা 



মধুসূদন রায়, ১১ই জুন, ময়নাগুড়িঃ রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে সুদুর আমেরিকায় পাড়ি দিতে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা সুরঞ্জনা দাম। পেলেন ৪৫ লক্ষ টাকার স্কলারশিপ। খুশির হাওয়া ময়নাগুড়ি জুড়ে।


ময়নাগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগর পাড়ায় বাড়ি সুরঞ্জনার। তার বাবা সুখময় দাম পেশায় চিকিৎসক এবং মা সংযুক্তা সরকার দাম পেশায় একজন শিক্ষিকা। বাবা মায়ের একমাত্র কন্যা সুরঞ্জনা।


জানা গেছে, ছোট থেকেই পড়াশোনায় ভালো ফল সুরঞ্জনার। বর্তমানে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পড়ুয়া সে। সম্প্রতি আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সুরঞ্জনা। আমেরিকায় অর্গানিক কেমিস্ট্রির উপর গবেষণা করবে সে। 


আগামী আগস্ট মাসে আমেরিকায় পাড়ি দিতে চলেছে সুরঞ্জনা। এমনকি আমেরিকায় গবেষণা চালিয়ে যাবে সে ৫ বছর। এর জন্য সুরঞ্জনাকে প্রতি বছর স্কলারশিপ হিসেবে দেওয়া হবে ৫৪ হাজার ডলার। ভারতবর্ষে যার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে প্রচন্ড খুশি সুরঞ্জনা। পাশাপাশি মা-বাবাকে ছেড়ে থাকতে হবে এটাও একটা কঠিন বিষয় বলে সে জানিয়েছে। সেই সঙ্গে, গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করার ইচ্ছা আছে বলেও জানায় সুরঞ্জনা।


তার মা সংযুক্তা সরকার দাম ও বাবা ডঃ সুখময় দাম বলেন, ‘মেয়ের এই সাফল্যে আমরা ভীষণ খুশি। সে নিজের লক্ষ্যে পৌঁছাক সেই কামনা করি আমরা।’ 

এদিকে খবর ছড়িয়ে পড়তেই সুরঞ্জনার পাড়া পড়শী, আত্মীয়স্বজন সহ গোটা ময়নাগুড়িবাসী তার আমেরিকায় গবেষণার সুযোগে ভীষণ খুশি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code