Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sitai Police : বোমা তৈরির সময় হাতেনাতে দুজনকে ধরলো সিতাই পুলিস

বোমা তৈরির সময় হাতেনাতে দুজনকে ধরলো সিতাই পুলিস

Sitai police caught two people red-handed
Sitai police caught two people red-handed while making the bomb




রাজ্যে নির্বাচনের ঘন্টা বেজে গেছে । নির্বাচনকে ঘিরে একের পর এক সন্ত্রাসের ঘটনা সামনে আসছে। এই সন্ত্রাস রোধে বড় ভূমিকা নিলো সিতাই পুলিস।

আজ দুপুর ১ টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে মোড়ভাঙ্গা আদাবাড়ির সন্তোষ দাসের বাড়িতে হানা দেয় সিতাই থানার পুলিস । বোম তৈরির সময় হাতেনাতে ধরা পড়ে সন্তোষ দাস এবং তার এক সহযোগী সুরত দাস।

পুলিস সূত্রে জানা গেছে, এদিন সন্তোষ দাসের বাড়ি থেকে ৭০ টি জর্দার কৌটো, ৩ কেজি লোহার স্প্লিন্টার, ৩ কেজি লোহার বল, ২ কেজি মার্বেল, ১৫০ পিস চকোলেট বোমা, লোহার পিন ৫০০ গ্রাম, পাটের ৬ টি স্ট্রিং রোল এবং ৩ পিস তৈরি করা বোম উদ্ধার হয়েছে।

ধৃত দুই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার প্রক্রিয়া চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code