Latest News

6/recent/ticker-posts

Ad Code

পদ্মফুলে মোহভঙ্গ, বুড়িরহাটে ফের ঘাস ফুলে ফিরলো ১৫ টি পরিবার

পদ্মফুলে মোহভঙ্গ, বুড়িরহাটে ফের ঘাস ফুলে ফিরলো ১৫ টি পরিবার

Burirhat


দিনহাটা


পদ্মফুলে মোহভঙ্গ, বুড়িরহাটে ফের ঘাস ফুলে ফিরলো ১৫ টি পরিবারের সদস্যরা। রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বুড়িরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের একটি যোগদান কর্মসূচির মধ্য দিয়ে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ১৫ টি পরিবারের সদস্যরা ফের তৃণমূলের যোগদান করলেন এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। 


প্রসঙ্গত গত ১৩ই জুন বুড়িরহাট নাজিরগঞ্জ গ্রামে বিজেপির একটি কর্মসূচির মধ্য দিয়ে এই কয়েকটি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঘাসফুল ছেড়ে পদ্মফুল অর্থাৎ বিজেপি যোগদান করে। 

তবে এক সপ্তাহ না কাটতেই পদ্মফুলে মহাভঙ্গ হয়ে ঘাসফুল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যোগদান করে ১৫ টি পরিবারের সদস্যরা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল সাত্তার। এছাড়াও এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব বর্মন, যুব তৃণমূল সভাপতি মৃণাল বর্মন, অঞ্চল তৃণমূল সাধারণ সম্পাদক যাজ্ঞবলকো সিংহ ছাড়াও অন্যান্য নেতৃত্ব। 



এ বিষয়ে ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার বলেন আমাদের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে মিথ্যে প্রতিশ্রুতি এবং হুমকি দিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল তবে তারা আজ তাদের ভুল বুঝতে পেরে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করল অর্থাৎ আমাদের ঘরের ছেলেরা ঘরেই ফিরল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code