Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরকীয়ার জেরে বিদ্যালয় শিক্ষককে বহিস্কারের দাবি ধূপগুড়ির গাদং উচ্চ বিদ্যালয়ে

পরকীয়ার জেরে বিদ্যালয় শিক্ষককে বহিস্কারের দাবি ধূপগুড়ির গাদং উচ্চ বিদ্যালয়ে

Dhupguri news



পরকীয়ার জেরে বিদ্যালয় শিক্ষককে বহিস্কারের দাবি ধূপগুড়ির গাদং উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের। সোমবার বিদ্যালয়ের পঠনপাঠন শুরুর আগে জমায়েত হন অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। 



তাদের দাবি, বিদ্যালয়ের এক সহ শিক্ষকের পরকীয়ার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা সহ অভিভাবকেরা ঘটনায় লজ্জিত হয়ে ওই শিক্ষকের বহিস্কারের দাবি জানায়। ওই শিক্ষককে বহিস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার দাবিও জানায় অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। 



উল্লেখ্য যে, রবিবার রাতে ধূপগুড়ি পুর এলাকার বাসিন্দা গাদং উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষককে তার বান্ধবীর সঙ্গে আটক করেন ভাওয়াল পাড়ার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় শিক্ষকের স্ত্রী সহ পরিবারের সদস্যদের। ঘটনায় শালিশী সভাও বসে। স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় বিষয়টির মীমাংসাও হয়। জানা গেছে, ওই শিক্ষক তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code