Coromandel Express derailed : দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, চলছে উদ্ধারকাজ
বড় দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Howrah-Chennai Coromandel Express)।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের (Balasore) কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস (Howrah-Chennai Coromandel Express)।
ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ বেশ অনেকগুলি বগি (Howrah-Chennai Coromandel Express) বেলাইন হয়ে যায়। ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।
সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির (Howrah-Chennai Coromandel Express) একাধিক কামরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ