জামাইষষ্ঠীতে কেন ব্রাত্য রূপান্তরকামীরা ! বিশেষ বার্তা দিতে এগিয়ে এলো অভিনেতা সুমন

জামাইষষ্ঠীতে কেন ব্রাত্য রূপান্তরকামীরা ! বিশেষ বার্তা দিতে এগিয়ে এলো অভিনেতা সুমন


rupantarkami



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : 

বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ জামাইষষ্ঠী । জামাইষষ্ঠীতে রূপান্তরকামীদের জন্য এক ভিডিও বার্তার শুটিং শুরু করলেন দীর্ঘদিন ধরে রূপান্তরকামীদের নিয়ে কাজ করে চলা অভিনেতা সুমন।

আসানসোলের বাসিন্দা পেশায় অভিনেতা সুমন এক ভিডিও বার্তার মাধ্যমে রূপান্তরকামী ও তাদের পরিবারের প্রতি এক বার্তা দিতে চেয়ে এই ভিডিওটি তৈরি করছেন বলে জানান তিনি।

জামাইষষ্ঠীকে সামনে রেখে বাঙালি পরিবার গুলির মধ্যে বিশেষ এক উৎসবমুখর হয়ে ওঠে দিনটি । বিবাহিত মহিলারা নিজের স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বিশেষ ভাবে এই দিনটি পালন করে থাকে। এদিন শ্বশুরবাড়িতে জামাইয়ের জন্য নানান পদের খাওয়া-দাওয়ার আয়োজন , পাশাপাশি আশীর্বাদ ও সাথে থাকে নানা রকমের উপহার সামগ্রী। সেইমতো রূপান্তরকামী বিবাহিতদের পরিবারের প্রতি ও সমাজের প্রতি সুমনের বার্তা তারাও যেন এই রূপান্তরকামী বিবাহিত নারী পুরুষদের অন্যান্য বিবাহিত নারী-পুরুষদের মত একই দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে দেখে, এই বার্তা সমাজের কাছে তুলে ধরতে ভিডিওটি তৈরি করা হচ্ছে বলে জানান অভিনেতা সুমন।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
জামাইষষ্ঠীতে কেন ব্রাত্য রূপান্তরকামীরা ! বিশেষ বার্তা দিতে এগিয়ে এলো অভিনেতা সুমন রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :  বাঙালির বারো মাসে তেরো পা...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...