Krishak Bandhu Scheme: বাংলার কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন? কীভাবে জানবেন? জানুন বিস্তারিত
- প্রকল্প অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীকে ২,০০,০০০ টাকার জীবন বীমা (Life Cover Insurance) প্রদান করা হবে।
- প্রকল্পটি বাস্তবায়নের সময়কালে দুর্ঘটনাক্রমে কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে পূর্ণ বীমার টাকা সরবরাহ করা হবে।
- ক্রপ কভার ইন্সিওরেন্স অর্থাৎ ফসলের বীমার টাকা দুটি কিস্তিতে সুবিধাভোগীদের দেওয়া হবে।
- কৃষকের মৃত্যুর ১৫ দিনের মধ্যে বীমার টাকা সরবরাহ করা হবে।
- ফসল বীমার জন্য প্রিমিয়ামও রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় থাকা সকল সুবিধাভোগীকে প্রদান করবে।
- খারিফ এবং রবি মরসুমে দু'টি কিস্তিতে একর প্রতি ৫,০০০ টাকা সুবিধাভোগীদের প্রদান করা হয়। তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার থেকে ১০০০০ টাকা প্রদান করা হবে।
- আগ্রহী আবেদনকারীদের তাদের বাসস্থানের নথি জমা দিতে হবে।
- রাজ্য সরকার ঘোষণা করেছে যে ১৮-৬০ বছর বয়সের মধ্যে সকল আবেদনকারী এই বীমার সুবিধা পেতে পারেন, তাই তাঁদের বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।
- প্রার্থীদের পরিচয়পত্রের প্রমাণ স্বরূপ তাদের ভোটার বা আধার কার্ডের অনুলিপি জমা দিতে হবে।
- সমস্ত আর্থিক স্থানান্তর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে। সুতরাং, আবেদনকারীদের অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিশদ জমা দিতে হবে।
- এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলাপ শুরু করা হয়নি, অফলাইনে এবং 'দুয়ারে সরকার' শিবিরের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে।
- অফলাইন আবেদনের জন্য ফর্ম download করতে চাইলে ক্লিক করুন- PDF
- এই ফর্ম ফিলাপ করে দুয়ারে সরকার শিবিরে জমা দিলে খুব দ্রুত আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে।
- এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন।
- আর এখনো অনলাইনে নাম নথিভুক্ত করণের ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আগামীতে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
- আপনার নাম দেখার জন্য প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/–এ লগ ইন করতে হবে।
- হোম পেজ আসবার পর 'নথিভুক্ত কৃষকের তথ্য নামে একটি ট্যাব পাবেন। এখানে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা, কত একর জমি নথিভুক্ত হয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ