জলপাইগুড়ি তিন জন ডেফ পদকজয়ীকে বিশেষ সম্বর্ধনা
জলপাইগুড়ি- ডেফ ক্রীড়া সংস্থার পক্ষে তৃতীয় বার্ষিক সাধারণ সভা এর ডিএসএ অফিস অনুষ্ঠিত হলো। ২০২৩-২৫ বছরে জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থা নতুন বোর্ড গঠন করা হয়।
অভিষেক বসু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সহকারী সম্পাদক পদে নির্বাচিত হন দিলীপ শা, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মুন্না ভগৎ। সহ সভাপতি পদে নির্বাচিত হলেন দেবযানী বসু ও স্বপন কুমার গুহ। তবে সরকারিভাবে নতুন সভাপতি নাম ঘোষনা হয়নি।
জাতীয় ডেফ পদকজয়ী খেলোয়াড়দের বধির ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। প্রেম শা, রিয়া রায়, অন্তরা দত্ত ও প্রত্যুষ ভট্টাচার্য কে এদিন সম্বর্ধনা দেওয়া হয়।
পুরস্কার দেন কুমার দত্ত, দেবযানী বসু, শ্বাশ্বতী গুহ রায়। উপস্থিত ছিলেন মনীশ দাস, অমিত কুমার বিশ্বাস, শ্বাশ্বতী গুহ রায় ও কুমার দত্ত সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ