Dinhata News: ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো একাধিক ঘর, অসহায় পরিবার
দিনহাটার বামনহাটে উত্তর লাউচাপড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো একাধিক ঘর, অসহায় পরিবার ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর লাউচাপড়ায় বাসিন্দা মুড়িয়ালি সেনের বাড়ি থেকেই আগুনের সূত্রপাত। আগুনের তীব্রতা এতটাই ছড়িয়ে পড়ে যে গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়।
পাশাপাশি মুড়িয়ালি সেনের বাড়ি লাগোয়া আয়নাল মিয়া ও জয়নাল মিয়া নামের দুই ভাই একই বাড়িতে থাকেন। তাদের বাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়ে সেই বাড়িও ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দমকলের একটি ইঞ্জিন। তবে পাড়া প্রতিবেশী ও দমকল কর্মীরা প্রচেষ্টা চালালেও ভস্মীভূত হয়ে যায় দুটি বাড়ি।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় এক বাসিন্দা সাদ্দাম হোসেন প্রাথমিক অনুমান করে সংবাদ মাধ্যমকে জানান যে প্রথমে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এরপর সেই আগুন রান্না ঘরের দিকে গেলে সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এর ফলেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ