Anubrata Mondal: ফের ১৪দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের
ফের গরুপাচার (Cattle Smuggling) মামলায় ১৪ দিনের জেল হেফাজত হল বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল সভাপতির। আপাতত তিহাড় (Tihar Jail) জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ১লা মে পর্যন্ত অনুব্রত মণ্ডলের ছেলে হেফাজতের নির্দেশ দিয়েছে। অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও ১৪ দিনের জেল হেফাজত দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট (Delhi Rouse Avenue Court)।
এদিকে এপ্রিলের গোড়াতেই জানা যায়, দিল্লি হাইকোর্টে অন্তত মাসচারেক বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গিয়েছে। ইডির অভিযোগের প্রেক্ষিতে এক মাসের মধ্যে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি ২৭ জুলাই।
এদিকে বাবার পর আজ ইডির হাতে গ্রেফতার কন্যা সুকন্যা মণ্ডল। বিস্তারিত জানতে ক্লিক করুন
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ