Rahul Gandhi Disqualified: 'ভারতীয় গণতন্ত্র নয়া নীচতা ছুঁয়ে ফেলল' রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই মুখ খুললেন মমতা
তিন বছর আগে ২০১৯-এ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জের ২বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে মোদি পদবি নিয়ে মন্তব্য় করেছিলেন রাহুল গান্ধী। এরপর চলে যায় রাহুল গান্ধীর সাংসদ পদও।
সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্যপদ খারিজ । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল লোকসভার সচিবালয়। কেরলের (Kerala) ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী। এরপরেই টুইটে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাহুল গান্ধীর সাংসদপদ চলে যাওয়ার পরই ট্যুইট করেছেন মমতা। তৃণমূল নেত্রী লিখেছেন, মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই কি বিজেপির টার্গেট হয়ে গেল! বিজেপির অনেক নেতার বিরদ্ধেই ফৌজদারি অভিযোগ রয়েছে। তারা এখন সংসদে রয়েছেন। বক্তব্য রাখার জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ চলে যাচ্ছে। গণতন্ত্র আজ নতুন নীচতা ছুঁয়ে ফেলল।
রাহুলের সাংসদ পদ চলে যাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গণতান্ত্রিক ভারত এক সোনার পাথরবাটি মাত্র। গণতন্ত্রের মৃত্যু হয়েছে।
এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, পরিকল্পিতভাবে ২ বছর সাজা দেওয়া হয়েছে। সদস্যপদ খারিজ করতে গেলে দেখাতে হবে কেউ ২ বছরের সাজাপ্রাপ্ত। তাই ২ বছর সাজা দেওয়া হয়েছে। বুঝতে হবে এটা কতবড় প্রতিহিংসার রাজনীতি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ